আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘি উপজেলা চেয়ারম্যানের মাতার ইন্তেকাল” শোক প্রকাশ


রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা আ’লীগের সম্মানিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু’র মাতা সেলিনা খান আজ সোমবার ভোরে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্য জনিত কারণে দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রকার জটিল রোগে ভুগছিলেন। গত কয়েক দিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত কয়েক দিন তাঁর সুচিকিৎসার জন্য তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। এ অবস্থায় আজ পহেলা আগস্ট রোজ সোমবার ভোর ৫.৪০ ঘটিকায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে মরহুমার বয়স হয়েছিলো ৮৬ বছর। চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম জানাজার নামাজ আগামীকাল সকাল দশ ঘটিকায় নওগাঁ নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হবে এবং বেলা এগারো ঘটিকায় তাঁর নিজ গ্রাম আদমদীঘি সদর ইউনিয়নের ডহরপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হবে। মরহুমার জ্যেষ্ঠ পুত্র আদমদীঘি উপজেলা আ’লীগের সম্মানিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু তাঁর মাতার জন্য উপজেলা বাসীর নিকট দোয়া চেয়েছেন। এ দিকে আদমদীঘি উপজেলা আ’লীগের সম্মানিত সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজল স্বাক্ষরিত এক শোক বার্তায় উপজেলা আ’লীগ ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।