আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে গার্ল গাইডস দিক্ষা প্রদান ।


মৌলভীবাজার প্রতিনিধি ॥ নারী ক্ষমতায়নে বাংলাদেশ গার্ল গাইডস্ সম্প্রসারনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে দিক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৪ আগষ্ট) বৃহস্পতিবার দুপুরে গার্ল গাইডস এ্যাসোসিয়েশন আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিট আয়োজিত গার্ল গাইডস দিক্ষা প্রদান অনুষ্ঠান বিদ্যালয়ের অডিটরিয়ামের অনুষ্ঠিত হয়।
আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ময়নূল হক এর সভাপতিত্বে বাংলাদেশ গার্ল গাইডস সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দিক্ষা প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার গার্ল গাইডস এ্যাসোসিয়েশন এর কমিশনার বেগম নুরজাহান সুয়ারার,সিলেট আ্ঞ্চলিক সম্পাদক শাহানা জাফরিন রোজি,মৌলভীবাজার জেলা সম্পাদক মাধুরী মজুমদার,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। দিক্ষা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস সিলেট অঞ্চলের প্রশিক্ষক সুফিয়া বেগম,হেমপ্রভা সিংহা,সদর উপজেলা সম্পাদক নাজমা বেগম প্রমুখ। দিক্ষা প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।