আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম রাতারাতি ৪২ থেকে ৫২ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে।

ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে। অর্থাৎ এই দাম বৃদ্ধির হার প্রায় ৪২ শতাংশ। লিটার প্রতি পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। অর্থাৎ পেট্রল ও অকটেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি। শুক্রবার রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে নতুন এই মূল্য কার্যকর হবে। সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্য বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছে। বলা হয়েছে, বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন গত ছয় মাসে ( ফেব্রুয়ারি ২২ থেকে জুলাই ২০২২ পর্যন্ত) জ্বালানি তেল বিক্রয়ে ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে। ঢাকায় সংবাদাদাতা কাদির কল্লোল বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর খবর জানার সাথে সাথে মধ্যরাতের আগেই তেল কিনতে রাজধানীর পেট্রল স্টেশনগুলোর সামনে গাড়ি এবং মোটর বাইকের দীর্ঘ লাইন তৈরি হয়। রিজার্ভ নিয়ে কতটা সংকটে বাংলাদেশ, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বাংলাদেশে জ্বালানি সংকট চলতে পারে শীত না আসা পর্যন্ত জ্বালানী নিয়ে ‘আতঙ্কিত হওয়ার কারণ নেই’, বিপিসির দাবি পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির খবর জানার সাথে সাথে ঢাকার পেট্রল স্টেশনগুলোতে প্রচণ্ড ভিড় লেগে যায়
পাচার ঠেকানোর যুক্তি

আন্তর্জাতিক বাজারে চড়া দামের পাশাপাশি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতে তেল পাচারের ঝুঁকি কমাতেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম প্রতিবেশী ঐ দেশের সম-পর্যায়ে আনা প্রয়োজন ছিল।
বলা হয়েছে যে ভারত ২২মে ২০২২ তারিখ থেকে কলকাতায় ডিজেলের মূল্য প্রতি লিটার ৯২.৭৬ রুপি এবং পেট্রোল লিটার প্রতি ১০৬.০৩ রুপি নির্ধারণ করেছে যা বাংলাদেশী টাকায় যথাক্রমে ১১৪.০৯ টাকা এবং ১৩০.৪২ টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “অনেকটা নিরুপায় হয়েই কিছুটা এডজাস্টমেন্টে যেতে হচ্ছে।” তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করা হবে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব-এর সহ সভাপতি শামসুল আলম বিবিসি বাংলাকে বলেন, এক দফায় জ্বালানি তেলের দাম রাতারাতি এতটা বাড়ায় সাধারণ মানুষের জীবনে “ভয়াবহ দুর্দশা” নেমে আসবে। তিনি বলেন, কৃষি, পরিবহণ সহ সব খাতে এর বড় ধরনের প্রভাব পড়বে।