জালালুর রহমান,স্টাফ রিপোর্টার,:: মৌলভীবাজারের জুড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অসহায় – অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে ১১ ঘটিকায় (৮/আগস্ট/২০২২ ইং) ১০ জন কে সেলাই মেশিন বিতরণ করেন ও জন প্রতি তাদের মোবাইল এর মাধ্যমে দুই হাজার টাকা করে পাঠানো হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে। আয়োজনে জুড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর জুড়ী স্থান উপজেলা পরিষদ সভা কক্ষ, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা সুজা উদ্দিন এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক চেয়ারম্যান উপজেলা পরিষদ জুড়ী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিংকু রঞ্জন দাস ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ জুড়ী,মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা উপজেলা পরিষদ,জুড়ী সরকারি কলেজ প্রিন্সিপাল ফরহাদ আহমদ,কৃষি অফিসার জসীম উদ্দিন,জহির উদ্দিন অধ্যক্ষ সাহ্ নিমাত্রা ডিগ্রী কলেজ ফুলতলা,কলেশ চন্দ্র,আরমান আলী ফুলতলা বশিরউল্লাহ উচ্চবিদ্যালয়,জুড়ী প্রেসক্লাব সভাপতি হাজী মোহাম্মদ আলী,জুড়ী থানার এস আই মান্নান,মুমিনা বেগম প্রমুখ।









