বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: “টিসিবি’র ফ্যামিলি কার্ড কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জ” শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে শুভেচ্ছা!
“টিসিবি’র ফ্যামিলি কার্ড কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জ” শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সংবাদ সম্মেলনের তারিখ ও সময় : ১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, সকাল ১১:০০টা
মাধ্যম: জুম ওয়েবিনার (Zoom Webinar)
নিবন্ধন লিংক: https://us06web.zoom.us/webinar/register/WN_S1PbFwsZSGWF30noJc3QmA
উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ ও সংবাদচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারে আপনার গণমাধ্যমের প্রতিবেদক/সাংবাদিক মনোনয়নের জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। অংশগ্রহণের সীমিত সুযোগ থাকায় ওয়েবিনারে সরাসরি (প্রশ্নোত্তর পর্বসহ) অংশগ্রহণ করতে আপনার মনোনীত প্রতিবেদক/সংবাদকর্মীর নিবন্ধন উপরোক্ত লিংকের মাধ্যমে সম্পন্ন করার বিনীত অনুরোধ জানাচ্ছি। নিবন্ধন করার শেষ সময় আগামী ১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, সকাল ১০:০০টা।
এছাড়া, ভার্চুয়াল সংবাদ সম্মেলনটি Zoom এর পাশাপাশি টিআইবির ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ এ সরাসরি সম্প্রচার করা হবে।
টিআইবির প্রতি আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।






