আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহারে হেরোইনসহ এক মাদক ব্যাবসায়ি গ্রেফতার

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধিঃ মোবাইল নম্বরঃ বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহার পৌরসভার অধিনস্ত তিন নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত নতুন বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গতকাল বিকেল সাড়ে পাঁচ ঘটিকার সময় নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইনসহ হযরত নামের একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে আদমদিঘী থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মন ও সহকারী উপ-পরিদর্শক মশি উদ্দীন তাঁর সঙ্গীয় ফোর্সসহ গতকাল বিকেল সাড়ে পাঁচ ঘটিকার সময় সান্তাহার পৌরসভার অধিনস্ত তিন নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত নতুন বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে হযরত আলী খাঁন (৫৩) নামের একজন মাদক ব্যবসায়ীকে সাড়ে তিন গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইনসহ গ্রেফতার করেছে। 
গ্রেফতারের বিষয়ে থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উল্লেখিত স্থানে স্বামী-স্ত্রীর যোগ সাজসে মাদকদ্রব্য বেচা-কেনা করা হচ্ছে। তৎক্ষনাৎ ফোর্সসহ সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয়ে পালানোর চেষ্টা করলে স্বামী হযরতকে গ্রেফতার করা হয় কিন্তুু তার স্ত্রী আনজু আরা কৌশলে পালিয়ে যায়। আসামির দেহ তল্লাশি করে তার পরনের লুঙ্গির কোঁচ থেকে ডার্বি সিগারেটের প্যাকেটের ভিতর থেকে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো তিনটি পোটলা থেকে ৩.৫ গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইনসহ মাদক বিক্রির নগদ ১১,৭৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি হযরত আলী খাঁন বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার নতুন বাজার এলাকার মৃত সোলেমান খাঁনের ছেলে। আসামি হযরত আলী খাঁনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গোপন সংবাদ মাধ্যমে জানার পর উল্লেখিত স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামি হযরত আলী খাঁনকে ৩.৫ গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ও নগদ ১১,৭৫০ টাকাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আদমদিঘী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ  আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।