আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মা সমাবেশ ও বাই সাইকেল বিতরণ


মৌলভীবাজার প্রতিনিধি ॥্ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মা সমাবেশ ও মহিলা গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে বাই সাইকেল বিতরন করা হয়েছে।
গতকাল সোমবার (১২আগষ্ট) বিকেলে মৌলভীবাজার লেডিস ক্লাবের জেলা প্রশাসনের আয়োজনে, সুচনা কর্মসুচি ও তথ্য আপা (২য় পর্যায় প্রকল্প) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মা সমাবেশ ও মহিলা গ্রাম পুলিশের সদস্যদেও মধ্যে বাই সাইকেল বিতরন অনুষ্ঠান সদর উপজেলার নিতেম্বর গ্রামে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিনের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, সদর উপজেলা নিবাহী অফিসার সাবরিনা রহমান বাধন, গিয়াসনগর ইউপি চেয়ারম্যান মো: গোলাম মোশারফ টিটু ।
সুচনা কর্মসুচির পুষ্টি গবেষক আলতাফ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে তথ্য সেবা কর্মকর্তা সিফাত ই মনজুর,সুচনা কর্মসুচির কর্মকর্তা বিপ্লব দে প্রমুখ।
মৌলভীবাজার লেডিস ক্লাবের সদস্যগন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন,স্থানীয় গিয়াসনগর ইউপি মহিলা ও মহিলা গ্রাম পুলিশের সদস্যগন উপস্থিত ছিলেন। পরে অতিথিরা গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে ৭টি বাই সাইকেল বিতরন বিতরণ করা হয়।