আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে কমলগঞ্জে ৩০০ একর আমন পচে বিনষ্ট


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
শুধুমাত্র পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে মৌলভীবাজারের কমলগঞ্জে ৮/৯ দিন ধরে ৩০০ একর রোপা আমন পানিতে নিমজ্জিত। কৃষকরা বলছেন সব চারা পচে বিনষ্ট হয়ে গেছে। উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের শতাধিক কৃষকের হাড় ভাঙা পরিশ্রম পানির নিচেই তলিয়ে গেছে।
উত্তরভাগ, মধ্যভাগ, নোয়াগাঁও, কালারায়বিল, শ্রীপুর, পাথারীগাঁও গ্রামের ওয়াসিম মিয়া, আলম মিয়া, প্রসন্ন সিংহ, সুশীল সিংহ, জমসেদ আলী, নিশি কান্ত প্রমুখ কৃষকদের সাথে আলাপকালে জানা যায়, বিগত এক সপ্তাহ টানা বৃষ্টি আর উজান থেকে বয়ে আসা পাহাড়ি ঢলে এসব গ্রামের ফসলী জমি তলিয়ে গেছে। স্থানীয় নৈনাছড়া নদীতে মাছ ধরার জন্য বাঁশের খাঁটি, নদীর পাশ ছোট হওয়া এবং এ নদীতে দীর্ঘদিন ধরে নির্মাণাধীন একটি ব্রীজের ডাইভারসন সরু থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। গত মঙ্গলবর আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন ও দুই ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ নিমজ্জিত ফসলী জমি পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন। উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন জানান, মূলত পানি নিষ্কাশনে ব্যপক প্রতিবন্ধকতা নদীর পানি প্রবাহে বাধায় আমনের ফলন ব্যাহত হচ্ছে। নির্মাণাধীন ব্রীজের ডাইভারসন সরু থাকায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, দ্রুত এ সব সমস্যা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।