জালালুর রহমান,স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের জুড়ীতে চা শ্রমিকদের দ্বি- পাক্ষিক চুক্তি ২০২১-২২ ইং দ্রুত সময়ের মধ্যে ৩০০ টাকা মজুরি সম্পাদন করার দাবিতে কর্ম বিরতি। বৃহস্পতিবার (১১/আগস্ট/২০২২ ইং) সকার ৯ ঘটিকায় স্থান পুচি ডিভিশন সোনারূপা চা বাগান আয়োজনে পুচি ডিভিশন পঞ্চায়েত ও শ্রমিকবৃন্দ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।জুড়ী উপজেলার সোনারূপা চা বাগান সভাপতি মতি রুদ্রপাল এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক সেম সুন্দর চৌহান এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বিজয় মুন্ডা,সেম সুন্দর,অর্জুন মিরর্ধা,শ্রীমতি প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন মতি রুদ্রপাল তিনি বলেন তিন কিলোমিটার কাচা রাস্তার বেহাল দশা অসুস্থ রোগিদের নিয়ে হাসপাতালে যাওয়া কষ্টকর, সভায় চ শ্রমিকরা বলেন,দেশ বিদেশে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি বিবেচনা করে নুন্যতম মানবিকতা বেঁচে থাকার অধিকার দিতে ৩০০ টাকা হাজিরা বাস্তবায়নের আন্দোলন দীর্ঘদিন থেকে করে আসছি বর্তমানে চা শ্রমিকের মজুরী ১২০ টাকা। মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বর্ধিত করার প্রস্তাব দিয়েছে ১৪ টাকা বৃদ্ধি হলে একজন শ্রমিকের মজুরী ১৩৪ টাকা হয় একজন শ্রমিকের জীবন বাঁচবে কি ভাবে।আমরা মমতামহী মা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি দেশের বিভিন্ন উন্নয়ন করেছেন, কিভাবে আমাদের ছেলে-মেয়ে দের লেখাপড়া করাবো আর আমাদের সংসার চলবে এর চেয়ে দূঃখজনক বিষয় আর কি হতে পারে। শ্রমিকরা কাজে যোগদান না করে সকাল ৯ টা থেকে ১১ টা পযস্ত প্রতিটি চা বাগানে অবস্থান করে কর্মবিরতি পালনসহ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন।
জুড়ীতে চা শ্রমিকদের দ্বি- পাক্ষিক চুক্তি মজুরি সম্পাদন করার দাবিতে কর্ম বিরতি
Catagory : সারা দেশ | তারিখ : আগস্ট, ১১, ২০২২, ২:৫২ অপরাহ্ণ • ১ বার পঠিত






