আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জের কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ আগস্ট) আন্তঃস্কুল পর্যায়ে উই আর ফ্রেন্ডস্ ফর হিউম্যান এর বাস্তবায়নে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করে। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মোট ১৩ স্টল প্রজেক্ট স্থান পায়।
দুপুর ১টায় মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফরিদ আহমেদ, ওয়াফ এর কর্মকর্তা সালাউদ্দিন ও রুমান আহমেদসহ সকল শিক্ষক প্রজেক্ট পরিদর্শন করেন। তারা শিক্ষার্থীদের এই প্রচেষ্টাকে মাইলফলক উল্লেখ করে সাধুবাদ জানান।
এসময় শিক্ষকরা প্রজেক্ট মূল্যায়ন করে কুইজ পর্বের চুলচেরা বিশ্লেষণ করে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কার প্রদান করেন।
সবশেষে প্রধান শিক্ষক ও সহঃ প্রধান শিক্ষক বিজ্ঞান মেলার সফল ও সার্থক উল্লেখ করে মেলার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।