আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে

চিকিৎসাসেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ, শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ান (৪৬ বিজিবি) এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কুলাউড়ায় গরীব দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ। উদে¦াধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ান ৪৬ বিািজবি’র অধিনায়ক ল্যা: কর্ণেল মিজানুর রহমান সিকদার, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলী, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদান মো: সেলিম। পরে বিজিবি’র মেজর ডা: তানভীরের নেতৃত্বে একদল চিকিৎসক নিব্যাপী ৫০০ জন লোককে বিনামূল্যে চিকিৎসা নেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
এদিকে সোমবার বিকেলে শ্রীমঙ্গল ব্যাটালিয়ান ৪৬ বিজিবি’র ব্যবস্থাপনায় কুলাউড়া উপজেলার চাতলাপুর বিওপি’র সীমান্তবর্তী এলাকার ১০০টি গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।