জাফর ইকবাল ঃ
মৌলভীবাজারে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর উদ্দ্যাগে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। এস,এম,জসিম উদ্দিন এরিয়া ম্যানেজার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল। এসময় উপস্থিত ছিলেন, মাহমুদ কবির লিটন ডিজি এম.জোনাল ম্যানেজার,
তাজুল ইসলাম, সৌখিনুর রহমান অডিটর, মোঃ মাহফুজ্জামান ব্র্যাঞ্চ ম্যানেজার, সাংবাদিক জাহাঙ্গির হোসেন, সাংবাদিক মুয়াজ্জেম হোসেন,এছাড়াও রাজনগর, শ্রীমঙ্গল,কমলগঞ্জ শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার ও শাখা হিসাবরক্ষন কর্মকর্তাসহ মৌলভীবাজার সদর শাখার সকল স্টাফ, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদ সকলের আত্নার মাগফেরাত কামনা করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও দেশের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে শিরণী বিতরণ করা ও ১৫ আগস্ট কে কেন্দ্র করে ফলজ বৃক্ষের চারা রোপন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।









