আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে অসহায়, দারিদ্র দু’টি পরিবারের মধ্যে গৃহ নির্মানে ভিত্তিপ্রস্তর স্থাপন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক পক্ষ থেকে অসহায়, দারিদ্র দু’টি পরিবারের মধ্যে গৃহ নির্মানের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজিপুর হামিদ নগর গ্রামের মো: আব্দুল মালিক এর বাড়ীতে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো: ফজর আলী’র সহযোগীতায় ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নির্বাচিত জেলা প্রতিনিধি মো: মিজানুর রহমান পাপ্পু।
পরে দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রায়শ্রী গ্রামের মো: জবলু মিয়ার বসত ভিটায় দ্বিতীয় ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: আবু সুফিয়ান।
ইউপি সদস্য ময়নুল ইসলাম ইমনের সঞ্চালনায় এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নির্বাচিত জেলা প্রতিনিধি মো: মিজানুর রহমান পাপ্পু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো: কাওছার ইকবাল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী হোটেল স্কাইপার্কে স্বাত্তাধিকারী ইকরামুল ইসলাম ইমন, ৯নং ওয়ার্ড সদস্য সৈয়দ রুমেল আলী, ৭নং ওয়ার্ড সদস্য ফরদৌস আহমদ ও স্থানীয় মুরুব্বী বদরুল খান প্রমুখ।
জানাযায়, ২টি রুম ও ১ বারান্দার সেমিপাকা প্রতিটি ঘর তৈরী করতে ব্যয়ে হবে ১লক্ষ ৩০ হাজার। এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অসহায় দারিদ্র পরিবারের মাঝে একই নমুনায় ১০ টি ঘর নির্মান করে দেওয়া হবে এবং বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাক এ ঘরগুলো নির্মান করে দিবে।