আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ডিম ও মুরগির বাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান

প্রেস বিজ্ঞপ্তি”

                                 ডিম ও মুরগির বাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান

১৮ আগস্ট ২০২২ খ্রি.

     জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট ২০২২) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজার, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠানে পাশাপাশি মুরগি এবং ডিমের পাইকারি এবং খুচরা বাজারে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অতিরিক্ত দামে ডিম ও মুরগি বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষন না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুনবাজারে অবস্থিত সিজান ব্রয়লার হাউজকে ১ হাজার ৫ শত টাকা, মেসার্স বেনুপাল ডিমের দোকানকে ৪ হাজার টাকা, সালাম ডিমের আড়ৎকে ৪ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত নিশান ব্রয়লার হাউজকে ১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।           

          জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের অভিযানে ডিম এবং মুরগি ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং ন্যায্য দামে ডিম এবং মুরগি বিক্রয় করার  জন্য নির্দেশনা দেওয়া হয়। আজকের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।