আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভ্যাটের নামে অনিয়মের দায়ে ট্রেডিশনসকে জরিমানা করলো ভোক্তা-অধিকার অধিদপ্তর

প্রেস বিজ্ঞপ্তি”

ভ্যাটের নামে অনিয়মের দায়ে ট্রেডিশনসকে জরিমানা করলো ভোক্তা-অধিকার অধিদপ্তর

আগস্ট ১৭, ২০২২

পরিধেয় বস্ত্রে ভ্যাটের নামে অতিরিক্ত টাকা নিয়েছে-এমনি অভিযোগ এনে মো: আফরোজ আহমদ সেন্ট্রাল রোডে অবস্থিত ট্রেডিশনস এর বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি নিষ্পত্তির লক্ষে বাদী এবং বিবাদীর উপস্থিতিতে আজ ১৭/০৮/২০২২ খ্রি: তারিখে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়। উক্ত শুনানীতে দেখা যায় যে, একটি শার্টের মূল্য ১০৯০ টাকা থেকে ৫০% ছাড় দিয়ে ৫৪৫ টাকায় টেডিশনস বিক্রয় করেছে। কিন্ত অভিযুক্ত প্রতিষ্ঠান ৫৪৫ টাকার উপরে ভ্যাট নেওয়ার কথা থাকলে তার ১০৯০ টাকার উপর ভ্যাট নিয়েছে। ৭.৫% হারে ভ্যাটবাবদ ৪১ টাকা নেওয়ার কথা থাকলেও তারা ৮২ টাকা ভ্যাট নিয়েছে অথাৎ বিক্রেতার কাছ থেকে তারা ৪১ টাকা অতিরিক্ত মূল্য রেখেছে। যদিও ট্রেডিশনস নিয়মিত ভ্যাট প্রদান করে থাকে তবে বিক্রয় মূল্যের উপর তারা ভ্যাট নেয়নি। ট্রেডিশনস এর ম্যানেজার মো: ইমরান উপস্থিত থেকে অভিযোগের দায় স্বীকার করে নেন। অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে ট্রেডিশনসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় । জরিমানার অর্থ ট্রেডিশনস এর ম্যানেজার মো: ইমরান তাৎক্ষণিক পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী জনাব মো: আফরোজ আহমদকে জরিমানার ২৫%=২ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়।