আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে জন্মাষ্টমী নিয়ে বিরুপ মন্তব্য, এক ব্যবসায়ী পুলিশ হেফাজতে


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে ফেইসবুকে বিরুপ মন্তব্য করায় এক আওয়ামী লীগ নেতাকে শুক্রবার (১৯ আগস্ট) ভোররাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তি উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের পুত্র জসিম আহমদ (৩৫)। সে মৌলভীবাজার শহরের এস আর প্লাজার একজন ব্যবসায়ী এবং কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শ্রমিকলীগ নেতা।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার শাহীন আজাদ নামক অন্য একজনের ফেইসবুক আইডিতে সনাতন ধর্মের জন্মাষ্টমী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন জসিম আহমদ। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সনাতন ধর্মীয় লোকজনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নজরে এলে তার নির্দেশনা মোতাবেক শুক্রবার (১৯ আগস্ট) ভোররাত রাত আনুমানিক আড়াইটায় মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াসুনুল হক অভিযান চালিয়ে জসিম’কে আটক করেন।