আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জ ১ কোটি ৮৮ লক্ষ ১২ হাজার ৪৫৪ টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক নির্মাণ কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২ কিলোমিটার রাস্তা পাকা করণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয় ১ কোটি ৮৮ লক্ষ ১২ হাজার ৪৫৪ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কমলগঞ্জ ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের আয়োজনে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালাছড়া সার্কুলার সড়ক ভায়া কালাছড়া স্লুইস গেইট ১ কিলোমিটার ৯৭ লক্ষ ৩৩ হাজার ৫৮১ টাকা ব্যয়ে এবং বিকেলে মাধবপুর ইউনিয়ন পরিষদ অফিস থেকে আদমপুর ইউনিয়ন পরিষদ অফিস পর্যন্ত ১ কিলোমিটার সড়ক ৯০ লাখ ৭৮ হাজার ৮৭৩ টাকা ব্যয়ে প্রধান অতিথি হিসাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসব সুধী সমাবেশে বক্তব্য রাখেন এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মোঃ আজীম উদ্দীন সরদার, কমলগঞ্জ ইউএনও সিফাত উদ্দিন, আওয়ামীলীগ নেতা এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, দেওন্ডী টি কোম্পানী লিমিটেড এর মহা-ব্যবস্থাপক শওকত আলম হিলালী, ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড ধলাই ভ্যালির উপ-মহাব্যবস্থাপক মোঃ সামছুল ইসলাম সেলিম, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসাইনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।