আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে ইয়াবাসহ গ্রেপ্তার-১


রাবেয়া সুলতানা, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
বগুড়ার আদমদীঘিতে ৬০ পিস ইয়াবাসহ আরিফুজ্জামান টিটু (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার আরিফুজ্জামান টিটু বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন এলাকার আয়ুব আলীর ছেলে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার বাজার ব্রিজ সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপরে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো ধৃত আরিফুজ্জামান টিটু। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা একটি সাদা পলিথিনে মোড়ানো ৬০ পিস নেশার দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়ে। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মনিরুল ইসলামসহ তাদের সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আরিফুজ্জামান টিটুর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।