আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাজনগরে পল্লীমঙ্গল যুবসঙ্গের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কে এম সাইদুল ইসলাম রাজনগর প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নের এক নং ওয়ার্ডের তেলিজুরী পল্লীমঙ্গল যুবসঙ্গের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

অদ্য বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত ঊষা কে, জি স্কুল তেলিজুরীতে প্রায় ৩২০ জন রুগীকে বিনামূল্যে ঔষধ সরবরাহ, ও সুন্নাতে খতনা, চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু চিকিৎসা, গাইনি চিকিৎসকের ধারা মহিলা রুগী, মেডিসিন বিশেষজ্ঞ দ্বারা বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পে পল্লীমঙ্গল যুবসঙ্গের সভাপতি মোস্তাকোর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল বকস্ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজালুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন পল্লীমঙ্গল যুবসঙ্গের সাবেক সভাপতি ছায়ফুল আহমেদ, সাবেক মেম্বার সেলিম আহমেদ, সাবেক মহিলা মেম্বার রুবি বেগম, পল্লীমঙ্গল যুবসঙ্গের সহ সভাপতি ও ঊষা কে, জি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা বকস্, অর্থ সম্পাদক আব্দুল মালিক, আনকার মিয়া, সাহেল আহমেদ, জায়েদ কোরেশি,শেলন আহমেদ, জায়েদ আহমেদ, রুসেল আহমেদ, জয়নাল আবেদীন, দেলওয়া হোসেন খোকন, উজ্জল মিয়া, প্রমুখ। বক্তারা বলেন পল্লীমঙ্গল যুবসঙ্গের সকল সদস্যদের এধরণের মহতি কাজ প্রশংসার দাবি রাখে এবং তাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আগামীতে যেন তারা আরও ভালো কাজ করতে পারে তার জন্য আামাদের সহযোগিতা থাকবে সবসময়। উক্ত অনুষ্ঠানে রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরীকে পল্লীমঙ্গল যুবসঙ্গের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।