ষ্টাফ রিপোর্টার: ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরন শীর্ষক প্রকল্পের আওতায় শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ এর উদ্যোগে উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরন শীর্ষক ২ দিন ব্যাপী কর্মশালা ২২আগষ্ট বিকেলে মৌলভীবাজারে শেষ হয়েছে।
মৌলভীবাজার মহিলা সংস্থার আইভী রহমান হলে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি নাসিব মৌলভীবাজারের সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেকুল ইসলাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমীন। বিশেষ অতিথি ছিলেন লেখক গবেষক ড, আবু তাহের, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লীডার ফারুক আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল। বক্তব্য রাখেন কোর্স সমন্বয়কারী ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন এর উধ্বর্তন গবেষণা কর্মকর্তা রাজু আহম্মেদ, নাহিদা সুলতানা রত্না, সাংবাদিক দুরুদ আহমদ, প্রশিক্ষনার্থী শারমীন আক্তার, হামিদা আক্তার, শেফালী আক্তার প্রমুখ। এতে ৩০জন প্রশিক্ষনার্থী অংশ নেন।
উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরন শীর্ষক কর্মশালা সমাপনি
Catagory : সারা দেশ | তারিখ : আগস্ট, ২২, ২০২২, ৭:০২ অপরাহ্ণ • ১ বার পঠিত






