মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ ২৩ আগস্ট। জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা, কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আছমা বেগম। অতিথিবৃন্দরা সরকারের বিভিন্ন উন্নয়ন ও কর্মসূচী তুলে ধরেন।
কমলগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ
Catagory : সারা দেশ | তারিখ : আগস্ট, ২৩, ২০২২, ৩:৪১ অপরাহ্ণ • ৩ বার পঠিত






