আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে জনসেবা বিষয়ক গনশুনানি


মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা প্রশাসন এর আয়োজনে সরকারি সেবা বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৪ আগষ্ট) বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি ও জুম প্লাটফর্মে মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থ্যায়নে ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধায়নে প্লাটফর্মস ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের ফর সহযোগিতায় এ গন-শুনানি অনুষ্ঠিত হয়।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে গন-শুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারন সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় গন-শুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান ।
গণশুনানির প্রশ্ন উত্তর পর্বে বক্তব্য রাখেন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মো: আয়ুব আলী,বিআরটিএ সহকারি পরিচালক মো: ডালিম উদ্দিন,ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আল আমিন,জেলা কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক মো: মোশাররফ হোসেন,সদর সহকারি কমিশনার (ভুমি) মোস্তাফিজুর রহমান,সাংবাদিক ইমাদ উদ্দ দীন,মাহবুবুর রহমান রাহেল,পিন্টু দেবনাথ, প্লাটফর্মস ডায়ালগ (পিফরডি) প্রকল্পের সিলেট অঞ্চলের রিজিওনাল কো-অডিনেটর মো: ্আলমগীর মিয়া, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আকলিমা চৌধুরী প্রমুখ। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাগন, শিক্ষক, প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহন করেন । গনশুনানিতে মৌলভীবাজার জেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি দপ্তরের সেবার মান বৃদ্ধির জন্য সিটিজেন চার্টার প্রদর্শনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়।