আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সাভারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক


সাভার প্রতিনিধি বাচ্চুঃ
সাভারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী খালেদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। 
নিহতের নাম- মণি বেগম (৩৪)। তিনি পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকার খালেদ মিয়ার স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার (২৮ আগস্ট) নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রী মণি বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী খালেদ মিয়া। পরে তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মণি বেগম। এ ঘটনায় নিহত মণির স্বজনরা থানায় অভিযোগ দায়ের করলে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, স্বজনের অভিযোগের ভিত্তিতে খালেদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারন সম্পর্কে জানা যাবে।