সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার বাইপাইল ও শ্রীপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
প্রতিষ্ঠান দুটি হলো- বাইপাইল এলাকার ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার ও শ্রীপুর এলাকার শ্রীপুর পপুলার হাসপাতাল।
সায়েমুল হুদা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজ আমরা অভিযান পরিচালনা করে আশুলিয়ার দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছি। বৈধ কাগজ পত্র না নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করায় তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা যদি সরকারি নির্দেশ মেনে সকল কাগজপত্র সংগ্রহ করেন তখন আমরা তাদের প্রতিষ্ঠান খুলে দেবো। তখন তারা বৈধভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন।
অভিযানে সময় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









