আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্র্যমূল্য বৃদ্ধি, ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে ভানুগাছ রেলওয়ে ষ্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভানুগাছ বাজার সড়ক প্রদক্ষিন করে ১০নং রোডে আসলে কমলগঞ্জ থানা পুলিশ বাঁধা সৃষ্টি করে। পুলিশী বাঁধার মুখে বিক্ষোভ মিছিলটি এখানে শেষ করে পথসভা করে। জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফি, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু ইব্রাহীম জমসেদ, জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল, এডভোকেট আব্দুল আহাদ, বিএনপি নেতা এনামুল হক শামীম, উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর মুন্না রানা, মেশকাত হোসেন শাহীন, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি, বিএনপি নেতা ইয়াকুব আলী সিরাজী শহীদ, শফিকুর রহমান প্রমুখ। এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।