আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে ৪দিন ব্যাপী প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রশিক্ষণ উদ্বোধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচী শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ও জাইকার সহযোগিতায় ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, জাইকা প্রতিনিধি মুজিবুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞা প্রমুখ। ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচীতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।