গত ০৩/০৯/২০২২খ্রি: তারিখ অনুমান ২৩.২০ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হইয়া সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মহোদয়ের নেতৃত্বে এসআই(নিঃ)/আবুল হোসেন সঙ্গীয় এসআই(নিঃ)/শশধর বিশ্বাস, এএসআই(নিঃ)/মোঃ আমিনুর রহমান, এএসআই/শেখ সাদী, এএসআই/সুভাষ চন্দ্র দেব, এটিএসআই(নিঃ)/মোঃ মাজহারুল ইসলাম, কং/১৫৪১ মোঃ জালাল আহমদ, কং/৭৯০ মোঃ হানিফ মিয়া, কং/৯৮৩ মোঃ আব্দুর জলিল, ড্রাইঃ নাঃ/২০১৫ প্রনেল কং/১২৪৪ আব্দুল কাহার, কং/১৮৯৮ আশরাফুল হক, ড্রাইঃ কং/২৬২৮ বিলাল সহ ঘটনাস্থল তথা দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরস্ত গ্রীনলাইন নামীয় এসি বাস কাউন্টারের ভিতর হইতে আসামী ১। মোঃ সোহেল মিয়া (৩৫) পিতা-মৃত ছরু মিয়া, মাতা-আম্বিয়া খাতুন, সাং-নলগড়িয়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাক্ষণবাড়ীয়াকে আটক করেন। তখন স্বাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামী ১। মোঃ সোহেল মিয়া (৩৫) এর দখলে থাকা কফি কালারের হাতলযুক্ত পিঠে বহন করার ব্যাগের ভিতর রক্ষিত খাকি রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো ০৩ প্যাকেট গাঁজা, যাহার প্রতি প্যাকেট গাঁজার ওজন-১.৫ কেজি করে ০৩ প্যাকেট গাঁজার সর্বমোট ওজন-৪.৫ (চার কেজি পাঁচশত গ্রাম) গাঁজা উদ্ধার পূর্বক ০৩/০৯/২০২২খ্রিঃ তারিখ ২৩:৩০ ঘটিকার সময় উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৫, তারিখ-০৪/০৯/২০২২খ্রি:, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (ক) রুজু করত: যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মো: কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।









