আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেটে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান আয়োজন

বাংলা সাহিত্যের অনন্য দিকপাল বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্যের বিভিন্ন শাখা-প্রশাখা তাঁদের প্রতিভার যাদু স্পর্শে সমৃদ্ধ হয়েছে। বিশ্বকবি ও জাতীয় কবিকে স্মরণ উপলক্ষে কবিদ্বয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ জেলা শিল্পকলা একাডেমি, সিলেট ও বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের যৌথ উদ্যোগে আজ (০৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনাসভার। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ; সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শামীমা চৌধুরী ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা। আবৃত্তিশিল্পী অনিমা দে তন্বীর উপস্থাপনায় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল ও জ্যোতি ভট্টাচার্য্য। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াছমিন নাহার রুমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, বীরমুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশীদ চৌধুরী, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, বিশিষ্ট সংগীতশিল্পী পূর্ণিমা দত্ত রায়, বিশিষ্ট যন্ত্রশিল্পী পান্না দাস, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী নাজমা পারভীন প্রমুখ।