আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দক্ষিণ সুরমা থানা অভিযানে ৩ বোতল ভারতীয় তৈরী ও অফিসার চয়েজ ১ বোতল রয়েল স্টেগ মদ সহ ১গ্রেফতার

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ০৩ বোতল ভারতীয় তৈরী অফিসার চয়েজ ও ০১ বোতল ভারতীয় তৈরী রয়েল স্টেগ মদ সহ ০১ জন আসামী গ্রেফতারঃ

গত ০৪/০৯/২০২২খ্রি: তারিখ অনুমান ২৩:২৫ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হইয়া সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মহোদয়ের নেতৃত্বে এসআই(নিঃ)/আবুল হোসেন, এসআই(নিঃ)/শশধর বিশ্বাস, এএসআই(নিঃ)/মোঃ আমিনুর রহমান, এএসআই/শেখ সাদী,  এএসআই/রিটন দেব সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল তথা দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর হইতে রেলস্টেশনগামী লিংক রোডস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বীজ ভবন) এর পিছনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মো: তুষার মিয়া (১৯), পিতা-ইয়ার হোসেন, মাতা-তাছলিমা বেগম, সাং-আইনতা (পশ্চিমপাড়া), ডাক-দোলেশ্বর, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, বর্তমানে-পঞ্চবটি (নুর উদ্দিনের বাসা), থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ’কে আটক করেন। তখন স্বাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামী ১। মো: তুষার মিয়া (১৯) এর ডান হাতে থাকা কালো ও ধূসর বর্ণের একটি হাতলযুক্ত পিঠে বহন করার ব্যাগ যাহাতে রক্ষিত (ক) ০৩ বোতল ভারতীয় তৈরী মদ, প্রতিটি বোতল কাঁচের তৈরী, নীল রংয়ের প্লাস্টিকের কর্ক যুক্ত, প্রতিটি বোতলের গায়ে লাগানো কাগজের লেভেলে ইংরেজিতে Officer`s choice, BLUE PURE GRAIN, 100% GRAIN, PRODUCT OF INDIA WHISKY  সহ হিন্দি ও ইংরেজিতে বিবিধ লেখা আছে, যাহার বাজার মূল্য অনুমান- ৩০০০/- টাকা এবং (খ) কাঁচের তৈরী ০১ বোতল ভারতীয় তৈরী মদ, যাহাতে খয়েরী রংয়ের প্লাস্টিকের কর্কযুক্ত, কাঁচের বোতলে লাগানো কাগজের লেভেলে ইংরেজিতে বড় হাতের অক্ষরে ROYAL STAG BLENDED WHISKY INDIA GRAIN SPIRITS MADE IN INDIA সহ হিন্দি ও ইংরেজিতে বিবিধ লেখা আছে, যাহার বাজার মূল্য অনুমান ২৫০০/- টাকা, ধৃত আসামী নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার পূর্বক ০৪/০৯/২০২২খ্রিঃ তারিখ ২৩:৩৫ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৭, তারিখ-০৫/০৯/২০২২খ্রি:, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৪(ক)/৪১ রুজু করত: যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মো: কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।