আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আমিরাতে বসবাসরত কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি এর নতুন কমিটি গঠন সভাপতি জহির, সম্পাদক ইমন



কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মৌলভীবাজার জেলার সেবামূলক সংগঠন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার শারজাহের একটি অভিজাত রেস্তোরাঁয় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিদায়ী সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাওলানা আব্দুস শহিদ জহির। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আবদুল হক চৌধুরী সাইস্তা। বক্তব্য রাখেন, আবদুল মালিক, শাহিন আল রাজী, মসুদ আলী, আবু কালাম, আমর আলী আনসারি, আব্দুস শহিদ, আবদুল গাফ্ফার, ইমন চৌধুরী, তাজুল ইসলাম, মোহাম্মদ আলী সুহেল, আব্দুস শহিদ প্রমুখ।
অনুষ্ঠানে ২য় পর্বে কার্যনির্বাহী কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি এর নতুন কমিটি গঠন হয়। সভায় আলাপ আলোচনা করে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বিজনেস কাউন্সিল ফুজাইরা শাখার অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শেখ মো. জহির উদ্দিনকে সভাপতি ও ইমন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি অচিরে ঘোষণা করা হবে বলে সভা থেকে জানানো হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি শাহিন আল রাজী, সহ-সভাপতি মোহাম্মদ আলী সুহেল, সহ সাধারণ সম্পাদক এনামুল হক ইমরান, সাংগঠনিক সম্পাদক আবদুস শহিদ, সহ সাংগঠনিক সম্পাদক ইমদাদুর রহমান মাহবুব, সম্মানিত সদস্য আবু কালাম ও প্রধান সমন্বয়কারী মো.জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে দেশে ও প্রবাসে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছে সংগঠনটি। একজন প্রবাসীর লাশ দেশে প্রেরণে আর্থিক খরচ বহনের মাধ্যমে এ সমিতির যাত্রা হয়েছিলো ২০১৯ সালে। আগামি দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে শারজাহে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় এ কথাগুলো বলেন বক্তারা।