আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধিঃ   বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সভাকক্ষে বৃহস্পতিবার বেলা এগারো ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায় ,৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বেলা এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপজেলার সভাকক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।  আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম মন্টু, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ আরো অনেক উপস্থিত ছিলেন। উক্ত সমন্বয় সভায় উপজেলার সকল স্তরের সন্ত্রাস দমন, কালোবাজারি প্রতিরোধ, চোরাচালান রোধ,  মাদক নির্মুল, বাল্যবিবাহ প্রতিরোধ, আইন শৃঙ্খলা জোরদার, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দূর্গা পুজাসহ বিভিন্ন বিষয় নিয়ে সার্বিক আলোচনা করা হয়।