আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

অত্যাধুনিক ও নান্দনিক “মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুল”


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ দর্শনীয় স্থান মৌলভীবাজার চা বাগান। প্রতিদিন সবুজে ঘেরা পাহাড় বেষ্টিত অপরুপ সুন্দর এই চা বাগানটি পর্যটকরা বেড়াতে আসেন। এরই মাঝে আধুনিকতায় ভরপুর ইউনাইটেড ট্রাস্ট পরিচালিত মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুল। বিদ্যালয়টি কলেজে রুপান্তরিত করার জন্য যৌতিক দাবী উঠেছে। সংশ্লিস্ট দপ্তরে কার্যক্রম চলমান। জানা গেছে- মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুলে অত্যাধুনিক ও নান্দনিক অবকাঠামো, খেলাধুলার জন্য সুবিশাল খেলার মাঠ ও নিরাপদ “কিডস জোন”, শিক্ষকদের ঋড়ৎসধঃরাব খবংংড়হ চষধহ প্রতিদিন যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দিয়ে ক্লাসে প্রবেশের ব্যবস্থা, নিরবিছিন্ন ্ন বিদ্যুৎ সুবিধা (সৌর বিদ্যুৎ ও উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর), মেধা বিকাশের জন্য প্রতি অধ্যায় শেষে সাপ্তাহিক, মাসিক ও ত্রি-মাসিক পরীক্ষা, গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা ও দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষাদানে নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্টান হিসাবে সুনাম অর্জন করেছে এ প্রতিষ্টানটি। মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক এ.কে.এম মাহাবুব আলম জানান- ইউনাইটেড ট্রাস্ট পরিচালিত এ প্রতিষ্টানটি ২০২০ সালে প্রতিষ্টিত হয়। শিক্ষার্থী এবং অভিবাবকদের চাহিদা পূরণ করতে চেষ্টা করছি। তিনি বলেন- ২০২৩ শিক্ষাবর্ষ হতে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন হতে যাচ্ছে। মূল যে বিষয়টি সম্পর্কে বলতে চাই সেটি সৃজনশীল পদ্ধতিটি বাদ দেয়া। আমি মনে এটি একটি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। কারণ চলমান সৃজনশীল পদ্ধতি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ভীতি এখনো রয়েছে। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রেই পড়ার টেবিল থেকে উঠিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের ধারণা হয়ে গিয়েছিল যে, সৃজনশীল প্রশ্ন পড়তে হয় না, শুধু উদ্দীপক দেখে বানিয়ে লিখলেই হয়। তাই শিক্ষার্থীদের বড় একটি অংশ মোবাইল, ইন্টারনেট নিয়েই ব্যস্ত। সৃজনশীল এর উপর শিক্ষকদের বাস্তবিক অর্থে ভালোভাবে ট্রেনিং দেয়া হয়নি অথবা বলব তারা ভালোভাবে ট্রেনিং নেননি। এতে সরকারের শিক্ষাখাতে শুধু খরচই বেড়েছে। আশানুরূপ ফল পাওয়া যায় নি। অবাক হই এই ভেবে যে, শিক্ষা ব্যবস্থা নিয়ে অন্য কোন দেশ এতো বেশি পরীক্ষা-নিরীক্ষা করে কি না সন্দেহ। শিক্ষাক্ষেত্রে ঙহ ঞবংঃ নীতি বাদ দিতে হবে। নতুন পদ্ধতি যদি অর্থবহ না হয় তাহলে তা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বাস্তবমূখী পেশাদারিত্বপূর্ণ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করা জরুরী প্রয়োজন। কি শিখছি ? কেনই বা শিখছি ? কার জন্য শিখছি ? কিভাবে শিখছি ? এসব প্রশ্নগুলো মাথায় রেখে নতুন সিলেবাস প্রনয়ন প্রয়োজন। পাশাপাশি ১ম – ৩য় শ্রেণি পর্যন্ত যেহেতু পরীক্ষা পদ্ধতিটি থাকছে না সুতরাং এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পড়ার ও শেখার গুরুত্ব অনেকটা কমে যেতে পারে। আর শিক্ষকদের হাতে মূল্যায়ন করার ক্ষমতা দেয়া হলে সেটিরও অপব্যবহার হতে পারে। প্রাইভেট ব্যবসার একটি নেতিবাচক প্রভাব শিক্ষার্থীর উপর পড়ার একটি আশংকা থেকেই যাচ্ছে। উন্নত বিশে^র পরীক্ষা পদ্ধতির আলোকেই যদি নতুন শিক্ষা পদ্ধতি প্রনয়ন হয় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে সেই ধরনের উপাত্ত-উপকরন আমাদের পর্যাপ্ত পরিমানে আছে কি না। আমাদের নীতি নির্ধারক যারা আছেন তাদের উচিত হবে শিক্ষাবান্ধব একটি পরিবেশ আগে তৈরি করা। এক্ষেত্রে হয়তো আমরা অনেকটাই পিছিয়ে আছি। ২০০৮সাল থেকে চালু হওয়া সৃজনশীল পদ্ধতিটি বাতিল হচ্ছে। তার পরিবর্তে যেই নতুন পদ্ধতিই প্রনয়ন হোক না কেন, নীতি নির্ধারকের উচিত হবে সেই নতুন পদ্ধতিটি সম্পর্কে বিভিন্ন মহলে জরিপ চালানো। এতে পদ্ধতিটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে বলে মনে করছি। শিক্ষা ব্যবস্থায় নতুন পরিবর্তনকে স্বাগত জানাই। দাবী জানাই আমরা সকলে যেন এর যথাযথ মূল্য দিতে পারি এবং এর যাতে সঠিক প্রয়োগ হয় সেদিকে নজর দেয়া উচিত বলে মনে করি।