আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে ইউনিয়ন পরিষদ মহিলা সদস্য অধিকার সংরক্ষন আন্দোলন এর সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে নারীর অধিকার আদায়ের জন্য জেন্ডার সংবেদনশীলতা সর্বস্তরে বাস্তবায়ন এর অঙ্গিকার নিয়ে শহরের হামিদিয়া পয়েন্টে এর (৩য় তলা) “ইউনিয়ন পরিষদ মহিলা সদস্য অধিকার সংরক্ষন আন্দোলন” এর সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়র্ডের মহিলা মেম্বার পারভীন বেগম এর সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়। সভায় সর্ব সম্মত্তিক্রমে-১১নং মোস্তফাপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পারভীন বেগম সভাপতি এবং ৩নং কামালপুর ইউনিয়নের ১,২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার জলি বেগম কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিস্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি গীতা রানী চন্দ্র, তানিয়া আক্তার মিনু, শাহেদা আক্তার, গুলতাজ বেগম, সহ-সাধারণ সম্পাদক লিবিয়া বেগম, কোষাধ্যক্ষ খোরসেদা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পপি বেগম, দপ্তর সম্পাদক বারবী রানী সেন, সমাজ কল্যান সম্পাদক রুজিনা আক্তার, কার্যনির্বাহী সদস্য- লাভলী শীল, রেনা বেগম, প্রতিভা দেব, রেজিয়া বেগম, সুফিয়া বেগম, সুলতানা বেগম, হাসিনা বেগম, সুলতানা বেগম (২), শাহানা আক্তার বেলা, আলিমা বেগম, জয়রুন বেগম, আলেয়া বেগম, রিনা বেগম, রেনা বেগম ও নিয়তি রানী দাস।