আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে আলোয় আলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ॥ চ্যাম্পিয়ান কমলগঞ্জ

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোয় আলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
এনজিও সংগঠন এমসিডা কর্তৃক আয়োজিত ও এডুকো বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত আলোয় আলো ফাইনাল খেলায় কমলগঞ্জে মিরতিংগা চা-বাগান যুব ও কিশোর ক্লাব ট্রাইব্রেকারে ৫-৩ গোলে শ্রীমঙ্গলের জুলেখানগর চা-বাগান যুব ও কিশোর ক্লাবেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান, এডুকো বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ ও এডুকো বাংলাদেশের ডিরেক্ট্রর প্রোগ্রাম সাপোর্ট নিজাম উদ্দিন।

এমসিডার নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন আলোয় আলো প্রকল্প এডুকো এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শরীফুল আলম, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর ও এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম, সাংবাদিক কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান ও সৈয়দ ছায়েদ আহমেদ প্রমুখ।
খেলা পরিচালনা করেন মোঃ এমাদুর রহমান, মোঃ আবুল কাশেম ও মোঃ মিজানুর রহমান। ধারা বিবরনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ফুটবলার কামরুল হাসান দোলন।
আয়োজকরা জানান, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩০ টি চা বাগান ও ২টি হাওর পাড়ের মোট ৩২ দল টুনামেন্টে অংশগ্রহণ করে।