আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

    “প্রেস বিজ্ঞপ্তি”

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩ সেপ্টেম্বর ২০২২ খ্রি.

           ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীর অনিয়ম ও সেবার মান উন্নয়নে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এই লক্ষে আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে) মৌলভীবাজার জেলায় কুলাউড়া উপজেলার উছলাপাড়াসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন। উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।

         উক্ত অভিযানে ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ  রিএজেন্ট ও ঔষধ পাওয়া যাওয়া, সেবার মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উছলাপাড়ায় অবস্থিত ইউনি এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।        

          ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করার এবং আইন মেনে স্বাস্থ্য সেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ১ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।