আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে কোভিড-১৯ প্রতিরোধে টাউন হল সভা ও পথনাটক লোকগান পরিবেশিত


মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলায় এডাবের সহযোগী সংগঠন ম্যাক বাংলাদেশ এর আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় টাউন হল সভা অনুষ্ঠিত হয়।
গতকাল (১৩সেপ্টম্ভর) মঙ্গলবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য প,প কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত টাউন হল সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডা: মো: বর্ণালী দাশ ।
ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম,এ হামিদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব,সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো: শামছুল হক ।
বক্তব্য রাখেন এডাব জেলা আইএফসি রোকসানা আক্তার, সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: সালাহউদ্দিন, জেলা তথ্য অফিসের কামরুন নাহার, প্রভাষ চন্দ্র দেবনাথ, নতুনবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম দাস প্রমুখ প্রমূখ। অনুষ্ঠানে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক পথ নাটক এবং লোকগান পরিবেশন করেন হামিদ প্রবাসী ও তার দল।