আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে গৃহকর্তার রহস্যজনক মৃত্যু


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের বাগারাই গ্রামের ময়না মিয়ার পুত্র নানু মিয়া (৪৫) নামে এক গৃহকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর এ সংবাদ পরিবেশন পর্যন্ত ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। জানা গেছে- গত ১১ সেপ্টেম্বর রাত অনুমান ৯ঘটিকায় ১০নং নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রামের আয়নাল মিয়ার বাড়ীতে (মৃত নানু মিয়ার শালীর বাড়ী) যান। সেখানে ১০/১২দিন যাবৎ তার স্ত্রী হাসনা বেগম এক পুত্র ছিলেন। স্ত্রীকে বাড়ীতে ফিরিয়ে আনতে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে তুমুল ঝগড়া বাঁধলে নানুর কোমরে লুকিয়ে থাকা বিষ প্রান করে মাটিতে লুটে পড়ে। এর কিছুক্ষন পর সে একটি ধারালে দা দিয়ে তার স্ত্রী হাসনা বেগমকে কোঁপাতে থাকে। এ সময় তার পুত্র ও শালিকার পুত্রদ্বয় তাকে পাল্টা আক্রমনের চেস্টা করলে সে পালিয়ে যায়। পরদিন ১২ সেপ্টেম্বর সকালে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের যতরপুর গ্রামের ওয়ারিছ মিয়ার বাড়ীর পাশ থেকে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পুলিশ। চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃতঃ ঘোষনা করেন। অপরদিকে, তার আহত স্ত্রী হাসনা বেগমকে ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে ভর্তি করলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু, তাকে মৌলভীবাজার শহরের আল-হামরা হাসপাতালে চিকিৎসা করা হয়। সর্বশেষ আজ ১৩ সেপ্টেম্বর স্ত্রী হাসনা চিকিৎসা শেষে বাড়ীতে অবস্থান করছেন। এ ব্যপারে জানতে চাইলে ১০নং নাজিরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মহসিন জানান- পারিবারিক বিবাদে তুমুল ঝগড়া শুরু নানুর কোমরে লুকিয়ে থাকা বিষ প্রান করে মাটিতে লুটে পড়ে। এর কিছুক্ষন পর সে উটে একটি দারালে দা দিয়ে তার স্ত্রীকে কোঁপাতে থাকে। এ সময় তার পুত্র ও শালিকার পুত্রদ্বয় তাকে ধাওয়া করলে সে পালিয়ে যায়। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন- ঘটনাটি দুই থানার। একটু আইনী জঠিলতা রয়েছে। এ বিষয়ে আইনী প্রদক্ষেপ প্রক্রিয়াধীন। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিক ভাবে জানতে পারছি সে বিষ প্রান করেছে।