বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে “অন্তর্ভুক্তিমূলক নির্বাচন: গণতান্ত্রিক সুশাসনের চ্যালেঞ্জ উত্তরণে করণীয়” শীর্ষক সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে শুভেচ্ছা!
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে “অন্তর্ভুক্তিমূলক নির্বাচন: গণতান্ত্রিক সুশাসনের চ্যালেঞ্জ উত্তরণে করণীয়” শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সংবাদ সম্মেলনের তারিখ ও সময় : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, সকাল ১১:০০টা
মাধ্যম: জুম ওয়েবিনার (Zoom Webinar)
নিবন্ধন লিংক: https://us06web.zoom.us/webinar/register/WN_FrtPWjqrS_ikocnP6Wj5xQ
উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ ও সংবাদচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারে আপনার গণমাধ্যমের প্রতিবেদক/সাংবাদিক মনোনয়নের জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। অংশগ্রহণের সীমিত সুযোগ থাকায় সংবাদ সম্মেলনে সরাসরি (প্রশ্নোত্তর পর্বসহ) অংশগ্রহণ করতে আপনার মনোনীত প্রতিবেদক/সংবাদকর্মীর নিবন্ধন উপরোক্ত লিংকের মাধ্যমে সম্পন্ন করার বিনীত অনুরোধ জানাচ্ছি। নিবন্ধন করার শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, সকাল ১০:০০টা।
এছাড়া, ভার্চুয়াল সংবাদ সম্মেলনটি Zoom এর পাশাপাশি টিআইবির ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ এ সরাসরি সম্প্রচার করা হবে।
টিআইবির প্রতি আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।






