আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে সমবায় সমিতির কার্যালয়ের সীমানা প্রাচীর ভাংচুর : থানায় জিডি


কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ‘স্বাবলম্বী সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লি’ এর কার্যালয়ে সীমানা প্রাচীর কে বা কারা ভাংচুর করেছে। এ ব্যাপারে সমিতির ব্যবস্থাপক মনোমোহন গোস্বামী বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়,কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের লাংলিয়া গ্রামে সরকারি হাসপাতাল সংলগ্ন ‘স্বাবলম্বী সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লি.’রেজি নং ৭৯০ এর ভাড়া অফিসে সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছে। ভূমির মালিক পক্ষের অনুমতি সাপেক্ষে সমিতির অফিস কক্ষ ও সীমানা প্রাচীর নির্মাণ সমিতির নিজস্ব অর্থায়নে হচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর রাতে কোন এক সময় অজ্ঞাত নামা চোরেরা সমিতির অফিসের তালা ভাংচুর করে। এসময় রড, সিমেন্ট, টিউবওয়েলের পাম্প, সাইনবোর্ডসহ অর্ধ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় এবং নির্মানাধীন সীমানা প্রাচীর ভেঙে প্রায় ১৫ হাজার টাকা ক্ষতিসাধন করে।
এব্যাপারে ভূমির মালিক আব্দুল বাজিদ বলেন, মালামাল লুট ও সীমানা প্রাচীর ভাংচুর এর ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করছি।সমিতির ব্যবস্থাপক মনোমোহন গোস্বামী বলেন উপরোক্ত ঘটনায় কমলগঞ্জ থানায় বাদী হয়ে সাধারন ডায়েরি করা হয়েছে। যার নং ৭১৮ তাং ১৪/০৯/২০২২।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার এসআই সুরুজ আলী সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।