আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে গ্যাস সিলিন্ডারের ব্যবসায়ীদের জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে গ্যাস সিলিন্ডারের ব্যবসায়ীদের জরিমানা

১৫ সেপ্টেম্বর ২০২২ খ্রি.

           সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এই লক্ষে আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে) মৌলভীবাজার জেলায় জুড়ী উপজেলার ভবানীগঞ্জবাজার, পোষ্ট অফিস রোড, খান মঞ্জিল মার্কেট, জাঙ্গিরাইসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন। উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।

         আজকের অভিযানে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, খুচরা ব্যবসায়ী পাইকারি ডিলাদের কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ না করা, পাইকারি ডিলার কোম্পানির কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ না করা এবং একইভাবে তারা ক্রেতাকে ভাউচার না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভবানীগঞ্জ বাজারে অবস্থিত আলোকিত সৌর বিদ্যুৎ ও গ্যাস হাউজকে ৩ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত  আরিফ এন্ড শরিফ ষ্টোরকে ২ হাজার টাকা, খান মঞ্জিল মার্কেটে অবস্থিত মেসার্স এস এম ট্রেডিংকে ৫ হাজার টাকা, জাঙ্গিরাইয়ে অবস্থিত আর এন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।         

       গ্যাস সিলিন্ডারে ডিলার ও খুচরা ব্যবসায়ীদের সঠিকভাবে এবং সরকারি নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করা ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করাসহ ক্রয় ও এবং বিক্রয় ভাউচার সঠিকভাবে সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।  ন্যায্য দামে গ্যাস সিলিন্ডার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।