আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়ায় জেলা প্রেসক্লাবের সভাপতি বিলু,সম্পাদক

খোরশেদরাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ায় কর্মরত সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতার মানোন্নয়ন,অর্থনৈতিকমুক্তি ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংবাদকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিটি ঘোষণার মধ্যদিয়ে পেশাজীবি সংগঠন বগুড়া জেলা প্রেসক্লাবের যাত্রা শুরু হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের মফিজ পাগলার মোড় এলাকায় রোচাস রেস্টুরেন্টে এ উপলক্ষে ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সাংবাদিক মাজেদুর রহমান, শাহজাহান আলী বাবু, মোস্তফা সবুজ, জুম্মান সাদিক জেভলিন, তানজিজুল ইসলাম স্মরণ, আতিকুল ইসলাম আতিক, আসাফ-উদ-দৌলা নিওন, মাসুম হোসেন প্রমুখ।পরে সর্বসম্মতিক্রমে ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলুকে সভাপতি, মাছরাঙা টেলিভিশন ও বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি এবং দৈনিক জয়যুগান্তর পত্রিকার বার্তা সম্পাদক খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মাজেদুর রহমান (এখন টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সবুজ (ডেইলি স্টার), সাংগঠনিক সম্পাদক তানজিজুল ইসলাম স্মরণ (বিজয় টিভি,বগুড়া লাইভ), দপ্তর সম্পাদক আতিক রহমান আতিক (মোহনা টিভি), অর্থ সম্পাদক আসাফ-উদ-দৌলা নিওন (নিউজ বাংলা ২৪ ও জয়যুগান্তর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম হোসেন (ডেইলি বাংলাদেশ ওজয়যুগান্তর), ক্রীড়া সম্পাদক শাহজাহান আলী বাবু (একাত্তর টিভি),সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুম্মান সাদিক জ্যাভলিন (সময় টিভি)। এছাড়া আবুল কালাম আজাদ (একুশে টিভি), জোজিফ হোসেন প্রতীক (ইনডিপেনডেন্ট টিভি), শাপলা খন্দকার (আজকের পত্রিকা), রবিউল ইসলাম রবি (এখন টিভি) এবং হেদায়েতুল ইসলাম বাবু (এখন টিভি) সংগঠনটির কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন।