প্রতিবাদ বিবৃতি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, কুলাউড়া উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও ৮নং রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের পাঁচ বারের নির্বাচিত বর্তমান মেম্বার জনাব আব্দুল মুক্তাদির মনু কে মিথ্যা মামলায় পুলিশ বিগত ০৯/০৯/২০২২ খ্রিঃ গ্রেফতার করে এবং ১০/০৯/২০২২ খ্রিঃ মাননীয় আদালতে প্রেরন করে। তিনি অদ্যাবদি পর্যন্ত জেল হাজতে আটক আছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে জনাব আব্দুল মুক্তাদির মনু কে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই সাথে তার মুক্তির দাবী করছি।






