আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বাংলাদেশ প্রেসক্লাব শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি গঠন



 মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:

বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব (গভ. রেজিঃ নং- ৯৮৭৩৬/১২) শ্রীমঙ্গল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান এর নির্দেশনায় দেশব্যাপী উপজেলা জেলা ও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
(১৯ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা ০৮: ঘটিকায় শ্রীমঙ্গল শহরের পানসী রেস্টুরেন্টের হল রুমে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দৈনিক আমার সংবাদ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সোলেমান আহমেদ মানিকের সভাপতিত্বে, জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও সিলেটে বিভাগীয় সভাপতি মোঃ রুমন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুফাদ আহমেদ।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে (রেজুলেশনে স্বাক্ষরকৃত) সোলেমান আহমেদ মানিককে আহবায়ক ও শেখ মোঃ জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি জেলা সভাপতি-সম্পাদকের স্বাক্ষরে অনুমোদন করা হয়।
আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, জবর আলী রানা (যুগ্ম আহবায়ক-১), মোঃ আশিকুর রহমান সুজন (যুগ্ম সম্পাদক-২), মোঃ আলমগীর হোসেন (যুগ্ম সম্পাদক-৩), মোঃ আল আমিন (সাংগঠনিক সদস্য), আবু তাহের সুমন (অর্থ সদস্য), ইমরান হোসেন (সদস্য), শাহাদাৎ হোসেন অপু (সদস্য), স্মরণ সিং (সদস্য), মোঃ সবুজ মিয়া (সদস্য), ইয়াছিন তালুকদার (সদস্য), অনিরুদ্র দাশ স্বপ্ন (সদস্য), মইনুল ইসলাম আরিফ (সদস্য) ও আবদুল্লাহ আল জুবারের (সদস্য)।
প্রধান অতিথি ও জেলা কমিটির সভাপতি উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।