আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মিশিগানে মাথিউরা ইউনিয়ন সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক-এর অভিষেক সম্পন্ন★


শফিক রহমান, মিশিগান থেকে :: গত  ১৮ সেপ্টেম্বর, রোববার হ্যামট্রামিক সিটির কাবাব হাউজে সন্ধ্যা ৭টায় মাথিউরা ইউনিয়ন সামাজিক ও সাংস্কৃতিক সমিত ইনক-এর অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সমিতির নেতৃবৃন্দ উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও উপদেষ্টাবৃন্দ সহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান। 
সমিতির সভাপতি ছহুল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন লোদীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটির মেয়র ডা. অমর গালিব ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান নাঈম চৌধুরী ও কামরুল হাসান, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের নবনির্বাচিত সভাপতি এ হোসেন সোলায়মান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেন, উপদেষ্টাবৃন্দের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আহমদ, মো. সেলিম উদ্দীন, নিজাম উদ্দিন, আবদুল খালিক বাবুল, ইঞ্জিনিয়ার মুহিবুর রহমান, মাওলানা শোয়াইবুর রহমান সিরাজী, ফারুক আহমদ, মনির হোসেন ও তাজ উদ্দীন। 
পবিত্র কোরআান তেলাওয়াত করেন ডেট্রয়েট আল কোরআন একাডেমির ছাত্র ওবায়দুল্লা সিরাজী। 
বক্তারা নতুন এই সংগঠনের  নেতৃবৃন্দের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের আগামী নেতৃত্বে সংগঠনের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা উন্নয়নসহ প্রবাস ও  দেশের বিভিন্ন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে তাদের কে সার্বিক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের আগামী পথচলা ও অগ্রযাত্রা আরও অনেক এগিয়ে যাক ও সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলতে সবাইকে অনুরোধ জানান। এবং তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতারও কথা জানান।
সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আহমেদ বলেন, আপনাদের উপস্থিতি আমি ও আমার নেতৃবৃন্দেরকে অনুপ্রাণিত করেছে। আগামীতে বিভিন্ন অনুষ্ঠানে সকলের উপস্থিতি সার্বিক সহযোগিতাও কামনা করেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, উপদেষ্টা বৃন্দসহ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ও সদস্যদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।  
শেষাংশে সভাপতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল, সুন্দর ও প্রণবন্ত হয়েছে। এবং আগামীতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। 
অনুষ্ঠানে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি সেলিম আহমদ, বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের সহ-সভাপতি মতিউর রহমান শিমু, সাধারণ সম্পাদক আলী আহমদ ফারিসসহ মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনসহ ব্যাবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সবাইকে ডিনারে আপ্যায়িত করা হয়।