আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাজনগরে সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক হাকিম রাজ

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুল হাকিম রাজ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় সোনাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ। 
এ সময় উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন কুমার দাশ, অভিভাবক সদস্য প্রতিনিধি আব্দুস সামাদ চৌধুরী, বাবুল হোসেন,সাইফুল ইসলাম,আব্দুল হাকিম রাজ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রতিনিধি পিয়ারা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি বেগম ইসলাম ।
অভিভাবক সদস্য প্রতিনিধি আব্দুস সামাদ চৌধুরী, সভাপতি হিসেবে সাংবাদিক আব্দুল হাকিম রাজ এর নাম প্রস্তাব করলে অপর সদস্য পিয়ারা বেগম, বাবুল হোসেনসহ সকল প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা সর্ব সম্মতিক্রমে আব্দুল হাকিম রাজকে সভাপতি হিসেবে সমর্থন করেন।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা কমিটির প্রথম সভার তারিখ থেকে পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক আব্দুল হাকিম রাজ বলেন,সোনাপুর উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মাননোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।
সভাশেষে নবনির্বাচিত সভাপতির গলায় ফুলের মালা দিয়ে বরণ করে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।এর পর সুশীল সমাজের মানুষজন এক আনন্দ র‍্যালী বের করে স্কুল থেকে বাজার পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্যেখ্য,গত ২১ সেপ্টেম্বর অভিভাবক সদস্য প্রতিনিধি ফলাফল ঘোষনার পর থেকে কে হচ্ছেন অত্র বিদ্যালয়ের সভাপতি? এ নিয়ে ব্যাপক জপ্লনা-কল্পনা এবং চায়ের টেবিলে আলোচনা-সমালোচনার কারণে বিষয়টি “টক অব দ্যা মোকামবাজার” এ পরিণত হয়।সাংবাদিক আব্দুল হাকিম রাজ ইতোপুর্বে মুনিয়ারপার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার দ্বীনি প্রতিষ্ঠান মোকামবাজার সৈয়দ আব্দুল বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার ম্যানজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে অত্যন্ত সুনামের সহিত নির্ধারিত সময় পার করেন। ১৯৯৪ সাল থেকে তিনি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। ২০১৯ সাল থেকে স্যাটেলাইট টেলিভিশন “আনন্দ টিভি’র” মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।