আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাজনগর কাবাডি প্রতিযোগিতা


মৌলভীবাজার প্রতিনিধি ॥ তৃনমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে রাজনগর উপজেলার অনুর্ধ্ব-১৬ বালকদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজনগর উপজেলার কদমহাটা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বালকদের মধ্যে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চৌধুরী আছিয়া রহমান একাডেমি এবং কদমহাটা উচ্চ বিদ্যালয় এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হয় এবং ফাইনাল খেলায় কদমহাটা উচ্চ বিদ্যালয় দল চৌধুরী আছিয়া রহমান একাডেমি দলের বিরুদ্ধে ৪৯-১৩ পয়েন্টের ব্যবধ্যানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাবাডি প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন জেলা কাবাডি রেফারি মোঃ ফয়জুল হক মনা ও সহকারি রেফারি ছিলেন মৌলভীবাজার এ্যাথলোটক্স একাডেমির কাবাডি রেফারি মোঃ সাইফুর রহমান, আমির হোসেন পারভেজ ও আশরাফুল আলম।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরন হয়। কদমহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল। বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক সুবাস চন্দ্র সরকার, কদমহাটা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি সৈয়দ রেজাউল করিম বাবলূ।অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি ৩টি।