আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রতিরোধ মুলক সংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) সকাল ১১টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দুপ্রক শ্রীমঙ্গল সহসভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধূরী শিখার এর সভাপতিত্বে সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি এ.এন.এম ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার, সিনিয়র সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবাল, সদস্য দিল আফরোজ বেগম ও সনাক টিআইবি সভাপতি ও দুপ্রক সহযোগী সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
সভায় দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিরোধমুলক আন্দোলন জোরদার করার লক্ষ্যে উপজেলার প্রত্যোকটি ইউনিয়ন ও পৌরসভার স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি ও সেবা প্রদানকারীদের নিয়ে মতিবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়।