আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেটে শুরু হলো ২ দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব

‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে আজ (২৯ সেপ্টেম্বর) থেকে সিলেটে শুরু হলো ২ দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। বিকাল ৪:৩০টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উৎসবের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডীন অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ; বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেটের সভাপতি অনিল কিষণ সিংহ; বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি হিমাংশু বিশ্বাস; সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ; সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম; সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী; বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল; সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী; সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ইকরামুল কবীর; সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু; সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত; ইলেকট্রনিক মিডিয়া এন্ড জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক মারুফ আহমেদ; উইমেন্স জার্নালিস্ট ক্লাব সিলেটের সভাপতি সুবর্ণা হামিদ প্রমুখ। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় সাংস্কৃতিক উৎসবে বাউলগান, লোকগান, লোকনৃত্য, মণিপুরী নৃত্য, খাসিয়া নৃত্য, কাঠি নৃত্য, ঝুমুর নৃত্য, পুঁথি পাঠ, আবৃত্তি ও ধামাইল পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য বিভাগ, উপজেলা শিল্পকলা একাডেমি গোলাপগঞ্জ, রাধারমণ স্মৃতি তর্পণ, মৃত্তিকায় মহাকাল, ললিত-মঞ্জরী, রংধনু নৃত্যালয় দলদলি চা বাগান, নৃত্যরথ, হিমাংশু বিশ্বাস, মোকাদ্দেস বাবুল, বিরহী কালা মিয়া, বাউল সূর্য্যলাল দাস, গৌতম চক্রবর্ত্তী, পথিক রাজু, নন্দিতা দত্ত, রবিউল আউয়াল রবি, শান্ত দাস, প্রত্যাশা চৌধুরী পুষ্পা ও অন্বেষা ভট্টাচার্য্য। উপস্থিত হাজারো দর্শকের মুহুর্মুহুর করতালিতে প্রশংসিত হয় শিল্পীদের সকল পরিবেশনা। আগামীকাল শুক্রবার উৎসবের সমাপনী দিনেও বিকাল ৪:৩০টা থেকে রাত ৯:৩০টা পর্যন্ত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনাসমূহ উপস্থাপিত হবে বিভিন্ন সংগঠন ও শিল্পীর পরিবেশনায়।