আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা

শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি ঃবৃষ্টিতে নওগাঁ শহরের বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তায় পানি জমে গেছে। বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়েই চলাচল করছে বাসিন্দারা। মুষলধারে বৃষ্টি হলেই  নওগাঁ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে কোথাও কোথাও হাঁটু সমান পানি উঠেছে। এতে নিচু এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করে। ফলে ভোগান্তি পোহান পৌর এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই পাড়া-মহল্লায় ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণের। টানা কয়েক দিন বৃষ্টি হলে ভোগান্তির শেষ থাকে না। তখন নিচু জায়গার পাশাপাশি আশপাশের বাড়িঘরেও পানি ঢুকে পড়ে। অপরিকল্পিত ড্রেনেজব্যবস্থা ও স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া এ অবস্থার সৃষ্টি হয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয় পৌরসভাটি। এখানে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫৬টি মহল্লা রয়েছে। ২০টি প্রধান সড়কসহ পাড়া-মহল্লার ভেতর দিয়ে আরও ৮০টির বেশি সড়ক আছে। তবে বেশির ভাগ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নিয়মিত সংস্কার করা হয় না। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে পৌর এলাকার নালার পচা আবর্জনা রাস্তার ওপর জমে থাকা পানিতে মিশে আছে। বিভিন্ন পাড়ার আনাচকানাচে পানি জমে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। শহরের উকিলপাড়া, রুবির মোড়, সরিষাহাটির মোড়, বিহারি কলোনি, ডিগ্রীমোড়, কালীতলা, আলুপট্টি, বউবাজার, মেরিগোল্ডপাড়াসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমেছে। কোথাও কোথাও নর্দমার পানি উপচে রাস্তা ডুবিয়ে দিয়েছে। এমনকি শোয়ার ঘরেও পানি প্রবেশ করেছে। এ অবস্থায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। মুদি দোকানি মান্নাফ রাহী বলেন, স্থায়ীভাবে শহরের জলাবদ্ধতা নিরসনে পৌরসভার কোনো পরিকল্পনা নেই। শহরের বেশির ভাগ নর্দমা সরু ও খোলা। একটু বৃষ্টিতেই নর্দমা উপচে রাস্তায় পানি চলে আসে। ব্যবসায়ী শাকিল হোসেন বলেন, ময়লা-আবর্জনা জমে অনেক শহরের বিভিন্ন খাল ভরাট হয়ে গেছে। তাই বৃষ্টির পানি নামতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকছে। এভাবে আর কত বছর এই দুর্ভোগে পোহাতে হবে? শহরবাসী আজিজুল ইসলামসহ কয়েকজন বলেন, জলাবদ্ধতার প্রধান কারণ দুটি। অপরিকল্পিত নগরায়ণ ও সঠিকভাবে পানিনিষ্কাশনের স্থায়ী ব্যবস্থার অনুপস্থিতি। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই শহরে বাড়িঘর নির্মাণ করা হয়। আবার শহরে পর্যাপ্ত নালা ব্যবস্থা নেই। যে কয়টা নালা আছে, সেগুলোও ঠিকমতো পরিষ্কার করা হয় না। ফলে ঠিকমতো পানিনিষ্কাশন হয় না। এ বিষয়ে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি বলেন, বেশ কিছু প্রকল্পের মাধ্যমে রাস্তার পাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। তবে বর্ষার সময়ে স্বাভাবিকভাবেই ড্রেনের কিছু সমস্যা হয়। এরই মধ্যে ড্রেন পরিষ্কারের কাজও শুরু হয়েছে। এই কাজগুলো শেষ হলে শহরের আর জলাবদ্ধতা থাকবে না।