মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে ৫দফা দাবীতে “বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি” মানববন্ধন পালন করেছে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে আজ ১ অক্টোরব সকালে। অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি, জেলা শাখার সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মজিদ এর সঞ্চালনায় আয়োজিত মানবন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সেক্রেটারী মোঃ সজল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুনিব ইমন, মোঃ জাকির হোসেন ও মোঃ মুহিবুর রহমান প্রমুখ। বক্তারা দাবী তুলে বলেন- অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা, অ্যাম্বুলেন্স আয়কর মুক্ত, বানিজ্যিক রেজিষ্ট্রেশন, দেশের সকল রাস্তা, সেতু ও ফেরিতে প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, এ্যাম্বুলেন্সে ৮সিটের অনুমোদন ও সকল হাসপাতালে পার্কিং সুবিধা ব্যবস্থার দাবীবাস্তবায়নের দাবী জানান। মানববন্ধনে অ্যাম্বুলেন্স মালিক ও চালকগণ উপস্থিত ছিলেন।









